ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী স্বর্গ রায়

Link Copied!

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পেলেন লালমনিরহাটের সোনালী স্বর্গ রায়। সোনালী লালমনিরহাট সদর উপজেলার মধুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ও জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রতিযোগিতা শেষে নৃত্যে সোনালী স্বর্গ রায়কে দ্বিতীয় স্থান ঘোষণা করা হয়। আর প্রথম হয়েছে মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী।

শিক্ষা পদক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনালীর হাতে পুরস্কার ও পদক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মিজ শাহীনা ফেরদৌসী।

উল্লেখ্য যে, এর আগে সোনালী স্বর্গ রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ নৃত্যে লালমনিরহাট উপজেলা, জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান হয়ে এবার জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।