ঢাকাTuesday , 16 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যত বাধাই আসুক নগরীর উন্নয়নে ভালো কাজ করবো: ডিএনসিসি প্রশাসক

Link Copied!

যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রই আসুক না কেন নগরবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক সব ভালো কাজ চলমান রাখবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে ‘শিশু সুরক্ষায় ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ওয়ার্ল্ড ভিশন এই অনুষ্ঠানের আয়োজ করে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ৪১ বছর রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি এবং ভালো কাজের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি থাকে। এক্ষেত্রে থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সব শিশু ও অভিভাবককে নগর উন্নয়নে ভালো কাজ করার আহ্বান জানান এবং ভালো কাজের ক্ষেত্রে সবার পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আগত অভিভাবক এবং নগরবাসীকে বর্ষা মৌসুমে বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নসহ বাড়ির ছাদ, ছাদ বাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা’ সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে এবং পরে সবুজায়ন করতে হবে।

তিনি মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের অসহায় মানুষকে সহযোগিতার জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং লেগুনা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের জন্য ভালো কিছু করার আহ্বান জানান।

এর আগে প্রশাসক প্রদর্শনীতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও কার্যক্রমের প্রশংসা করেন।