ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালের প্রভাব নেই কোথাও

Link Copied!

Bus-1নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে সারা দেশে জামায়োতের ডাকা দু’দিন ব্যাপী হরতাল চলছে।
মঙ্গলবার  সকাল থেকে শুরু হওয়া হরতালের প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি। এছাড়া হরতালের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে এখনো পর্যন্ত কোনো সহিংসতার খব পাওয়া যায়নি।
সকাল ৬ টা থেকে হরতাল শুরু হলেও রাজধানীতে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। অন্যান্য দিনের মতো বিভিন্ন রুটে যানজটও ছিলো চোখে পড়ার মতো। এছাড়া গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
রাজধানীর ব্যস্ততম এলাকা রামপুরা, মালিবাগ, মৌচাক, খিলগাঁও, শান্তিনগর, পুরানা পল্টন মোড়, মতিঝিল শাপলা চত্বর, গাবতলী, ফার্মগেট, শাহবাগ, সায়েদাবাদ জনপথ, যাত্রাবাড়ী মোড়, বাড্ডা, উত্তরা, বনানী, মহাখালী মোড়সহ বিভিন্ন স্থানে ঘুরে এ চিত্র দেখা গেছে।
এদিন সকালে অফিসে আসার সময় বলাকা পরিবহনের বাসচালকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।তিনি জানান, অবরোধ-হরতালে গাড়ি চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে। তাছাড়া পেটের দায়ে গাড়ি নিয়ে তো রাস্তায় বের হতেই হবে। হরতালের কথা চিন্তা করলে তো ফ্যামিলি চালাতে পারবো না।’
তিনি আরো বলেন, ‘হরতাল আর আগের মতো নাই। হরতালের দিনেও এখন সবকিছু স্বাভাবিক মনে হয়। রাজনৈতিক দলগুলো শুধু শুধু হরতাল ডাকে।’
বাসযাত্রী বশির আহমেদ বলেন, ‘হরতাল হলেও কিছু করার নেই। অফিসে যেতে হবে। তাছাড়া আজ হরতাল আছে তা বোঝা যাচ্ছে না। বাসা থেকে বের হয়ে বাস পেতেও কোনো সমস্যা হয় নাই। তারপরেও মনে ভয় থাকে কখন কী হয়ে যায়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার সকালে রিভিউয়ের এ রায় ঘোষণা করেন। প্রতিবাদে সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি দেশজুড়ে ‍আজ ও আগামীকাল বুধবার হরতালের ডাক দেয়।