ঢাকাMonday , 15 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন

Link Copied!

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুর্যোগ পূর্বকালীন প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Michael Miller. সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হা্বিব দুলু এমপি’র সাথে সাক্ষাৎকালে তিনি এ অভিমত প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভূমিকম্পের উদ্ধার অভিযান, আরলি ওয়ার্নিং সিস্টেম, রেসকিউ সেন্টার এসব বিষয়ে বাংলাদেশকে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবং আশা প্রকাশ ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্বাচিত সরকারের সময়ে আরও নিবিড় ও গভীর হবে। মন্ত্রী বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য ইউনিয়নকে ধন্যবাদ জ্ঞাপণ করেন। এবং বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।