ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে জামায়াত-শিবিরের তাণ্ডব

Link Copied!

pikatingদিনাজপুর প্রতিনিধি: জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখায় প্রতিবাদে চিরিরবন্দরে শিবিরকর্মীরা কুরিয়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। এতে তিন জন আহত হন।
সোমবার রাত সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আদালতের রায় জানার পরপরই দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর এলাকায় যৌথবাহিনীর প্রহরায় রাতে গাড়ি পারাপারের সময় দুর্বৃত্তরা গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্বৃত্তদের ইট-পাটকেলে করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দোকানের ভিতরে ঢুকে যায়। এতে চালক গুরুতর আহত হয়। এছাড়া মুদি দোকাদার ইসমাইল আলী (৫০) গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা করে চালককে বের করতে পারেনি। পরে রাত ১২টায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালককে অজ্ঞান এবং হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালককে অজ্ঞান ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে চালক হেলপারের পরিচয় জানা সম্ভব হয়নি।