ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতাল আদালতের বিরুদ্ধে

Link Copied!

Hasanনিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কামারুজ্জামানের ফাঁসির আদেশ সরকার নয়, আদালত দিয়েছে। এ আদেশের বিরুদ্ধে যে হরতাল দিয়েছে জামায়াত তা মূলত আদালতের বিরুদ্ধে দিয়েছে।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই হরতাল আদালত অবমাননার। আদালত অবমাননার জন্য যদি পুলিশের আইজিপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আজকে যারা আদালতের বিরুদ্ধে হরতাল ডেকেছে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হোক। আদালত অবমাননার জন্য শাস্তির বিধান করা হোক।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াতের হরতাল এখন কৌতুকে পরিণত হয়েছে। মানুষ হরতালে সাড়া দেয়নি। প্রত্যেক যুদ্ধাপরাধীর বিচার করা হবে। আওয়ামী লীগ এ বিষয়ে বদ্ধ পরিকর।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীর প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া ৯২ দিন পর বাড়ি থেকে বেরিয়ে ছেলের কবরে গিয়ে কেঁদেছেন। তিনি বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত আত্মসর্ম্পণ করেছেন। তিনি আমাদের নেত্রী শেখ হাসিনার কাছেও নিঃশর্ত আত্মসর্ম্পণ করেছেন।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘৯২ দিনে পেট্রোল বোমা মেরে যেসব পরিবারের মানুষ হত্যা করেছেন প্রত্যেকের পরিবারের কাছে গিয়ে ক্ষমা চান, কান্নাকাটি করেন। কারণ এ সব হত্যাকাণ্ডের জন্য আপনি দায়ী। ১৬৭ জন মানুষ হত্যার হুকুমদাতা হিসেবে আপনার বিচার করা হবে।’
এ সময় হরতাল-অবরোধে নাশকতাকারী ও হুকুমদাতাদের আইনের আওতায় আনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শৈথিল্য সহ্য করা হবে না বলেও হুশিয়ার করেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘কামারুজ্জামানের ফাঁসির আদেশ দেয়ায় আদালতের প্রতি মানুষের আস্থা বেড়েছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।