ঢাকাSaturday , 13 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

Link Copied!

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের আটমাইল মোড়ে মসজিদের কাছে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পূর্বপাশে একটি গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাহিম হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছন। নিহত মাহিম উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং কুয়াদা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন। মাহিমের পিতা ওই শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারি বলে জানাগেছে। কুয়াদা স্কুল এন্ড কলেজের প্রভাষক সঞ্জয় কুমার দে জানান, উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের একমাত্র ছেলে মাহিম হোসেন যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের নানাবাড়ি থেকে শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সকাল নয়টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলার আটমাইল মোড়ে মসজিদের কাছে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পূর্বপাশে একটি গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। সিরাজুলের দুই ছেলে-মেয়ের মধ্যে মাহিম বড় ছিল। একমাত্র ছেলের মর্মান্তিক মৃত্যুতে মাহিমের পিতা-মাতাসহ স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে। মণিরামপুর থানার অফিসার ইনচাজ আবু সাঈদ জানান, কোন অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।