ঢাকাSaturday , 13 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Link Copied!

বর্তমান সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছে। “আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের এ মহতী উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের জীবন ও জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহারিয়ার হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বশির আল হেলালসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, মণিরামপুর উপজেলা ও পৌরসভা এলাকায় এ কর্মসূচির আওতায় প্রায় ১৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হবে। অনুষ্ঠান শুরুতে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেনে।