ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় একই পরিবারের ৫ সদস্য নিহত

Link Copied!

busলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর উপজেলায় বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের নুরুল আমীনের স্ত্রী জবেদা খাতুন (৬৮), ছেলে ওমর ফারুক (৪০), মেয়ে শাহের বানু (২৭), দুই নাতনী লাম্মি আক্তার (৯) ও আলিফ উদ্দিন (৪)।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মেয়ের বাড়ি কুড়িগ্রাম থেকে ইজিবাইকে নিজ বাড়িতে ফিরছিল তারা। পথে লালমনিরহাটের সেলিমনগর নামকস্থানে রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় একই পরিবারের ওই পাঁচ সদস্য। এ সময় ইজিবাইকে থাকা অপর ৪ সদস্য গুরুতর আহত হয়।
আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।