ঢাকাFriday , 12 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী টুকু

Link Copied!

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের “হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি” হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের “হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি” হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান আরও উন্নত হবে।

টাঙ্গাইল সদর বাসি জানান, পতিত সরকার আমলে হাসপাতালে চিকিৎসা সেবার মান একেবারেই নাজুক পরিস্থিতি ছিল। প্রতিটি সেক্টরে অরাজকতা সৃষ্টি করে ছিল। হাসপাতালে নাগরিক সেবা নিশ্চিত করতে সুলতান সালাউদ্দিন টুকু নিরলসভাবে কাজ করবেন বলে আমরা আশাবাদী। তিনি নিঃস্বার্থ ভাবে প্রতিটি সেক্টরে কাজ করে যাচ্ছেন। জনগণের আস্থা,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি এগুচ্ছেন। টুকুর উন্নয়নের পথচলা আমাদের জন্য অহংকার ও গর্ব।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ প্রতিবেদককে বলেন, আমার এই জীবন টাঙ্গাইল সদরবাসীর জন্য উৎসর্গ করেছি। টাঙ্গাইল সদর বাসির ভালোবাসায় আমি বিপুল ভোটে জাতীয় সংসদের সদস্য হয়েছি।প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে যথাযথ ভাবে দায়িত্ব পালন করছি। কিন্তু আমার পরিচয়ের সবচেয়ে বড় অংশ এখনো একটাই, সেটা হলো আমি টাঙ্গাইল সদরের একজন সেবক।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা উন্নয়নের যে পথচলা শুরু করেছি, তা কেবল শুরু মাত্র। বেড়িবাঁধ, রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যুবসমাজের সম্ভাবনা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। প্রতিটি অর্জনের পেছনে রয়েছে আপনাদের আস্থা, ভালোবাসা, সহযোগিতা ও স্নেহমায়া।

আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতার নাম না, এটা মানুষের প্রতি দায়বদ্ধতার নাম। মানুষের সুখ-দুঃখের পাশে থাকা, তাদের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। আপনারা পাশে থাকলে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত টাঙ্গাইল গড়ে তোলাই আমার রাজনীতির মূল লক্ষ্য। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নাগরিকদের সেবা প্রদানের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। কোন অনিয়োগ দুর্নীতি থাকলে তাও যথাযথ ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ।

সুলতান সালাউদ্দিন টুকু মানুষের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছেন। এটাই হলো তার পারিবারিক শিক্ষা। টুকু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরীক্ষীত রাজপথের লড়াকু যোদ্ধা।