ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোমা ও সরঞ্জামসহ আটক ৩

Link Copied!

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ রাজধানীর খিলক্ষেত থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বোমা কারিগর মো. আব্দুল হাসিম (২৭), খিলক্ষেত থানা জাসাস সভাপতি মো. সেলিম চৌধুরী (৪৭) ও যুবদল কর্মী মেহেদী হাসান ওরফে সুমন ফকির (৩৪)।
তাদের কাছ থেকে ৯টি তাজা বোমা, বোমা তৈরির সাদা পাউডার, ৩৫টি জর্দার খালি কৌটা এবং স্কচটেপ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, খিলক্ষেত থানধীন বনরূপা আবাসিক প্রকল্পের প্রধান ফটক সংলগ্ন মসজিদের পাশ থেকে সোমবার রাত পৌনে ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি শানিহনুর আলম ও সাধারণ সম্পাদক এসএম ফজলুল হকসহ আরো ১০/১২জন নেতাকর্মী পালিয়ে যায়।
বোমা কারিগর হাসিমের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশে সেলিম চৌধুরী ও মেহেদী হাসান ফকিরের মাধ্যমে সে বোমা তৈরির জন্য অর্থ পেতো। সে নিজেই বোমা তৈরি করতো এবং তাদের নির্দেশ অনুযায়ী রাজধানীর বিভিন্ন জায়গায় বোমার বিস্ফোরণ ঘটাতো। এ পর্যন্ত হাসিম ৫০০ বোমা তৈরি করেছে এবং ২৫০ বোমা বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করেছে বলেও জানায়।
ডিবি ডিসি (পশ্চিম) শেখ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘গতকালই তাদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হওয়ায় এ খবর গণমাধ্যমকে জানানো যায়নি।’