ঢাকাThursday , 11 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন 

Link Copied!

রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনের নিচতলায় মেট্রোরেল ভবন উপশাখা নামে সোনালী ব্যাংক পিএলসির একটি উপশাখা যাত্রা শুরু করেছে। ১১ জুন বৃহস্পতিবার উত্তরা জনপথ শাখার নিয়ন্ত্রণাধীন এ শহর উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। এ উপলেক্ষ ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জিএম (ইনচার্জ) মো. মাহফুজুর রহমান, ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী, পরিচালক (প্রশাসন) এ, কে, এম, খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।