ঢাকাTuesday , 7 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারখানার পানি পান করে ২০ শ্রমিক অসুস্থ

Link Copied!

hospitalনিজস্ব প্রতিবেদক: সাভারে একটি তৈরি পোশাক কারখানার পানি পান করে ২০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার আমান গ্রাপিক্স সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, সকালে সাভার হেমায়েতপুর এলাকার আমান গ্রাফিক্স সোয়েটার কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ শুরু করেন। কাজের এক পর্যায়ে ওই কারখানায় কয়েকজন শ্রমিক ট্যাঙ্কির পানি পান করার কিছু সময় পরই অসুস্থ হয়ে পড়েন।
একে একে কারখানার শ্রমিক রিয়া, রুম্পা, মর্জিনাসহ প্রায় ২০ জন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ছাড়াও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে তিনি জানান।