ঢাকাThursday , 11 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনা পার্লামেন্ট নেতাদের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

Link Copied!

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চীনের জাতীয় গণকংগ্রেস (ন্যাশনাল পিপলস কংগ্রেস) এবং ইউনান প্রদেশের আইন সভার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

বুধবার (১০ জুন) কুনমিংয়ে তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান মিস্টার হি ওয়াইয়ের সঙ্গে বৈঠক করেন। চীনের রাষ্ট্রীয় কাঠামোয় এ পদটি বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সমমর্যাদার।

পরে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি এবং ইউনান পিপলস কংগ্রেসের স্পিকার ওয়াং নিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও চীনের পার্লামেন্টের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা, সংসদীয় প্রতিনিধিদের পারস্পরিক সফর বৃদ্ধি এবং পার্লামেন্টারি কূটনীতির পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বৈঠক বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি দুই দেশের সংসদীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।