ঢাকাThursday , 11 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

Link Copied!

সুন্দরবনে কোস্টগার্ডের স্টেশনে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকালে মোংলা থানাধীন জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দায়িত্বরত বেশ কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর অভিযান শুরু করেছে বাহিনীটি।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, মোংলার জয়মনির ঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর থেকে দস্যুদের রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ হয়ে যায়। ফলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ায় বনদস্যু ও তাদের সহযোগীরা এই এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি মেনে নিতে পারছিল না। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।

কোস্টগার্ড জানিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধুচক্র নিজেদের অপকর্ম চালিয়ে যাওয়ার সুবিধার্থে ওই স্থান থেকে কোস্টগার্ডকে সরিয়ে দিতে চায়। আর এই লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হামলা, ভাঙচুর এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।