ঢাকাTuesday , 9 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গলগন্ডা গ্রামে আবাসিক এলাকায় অবৈধভাবে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কারখানা গড়ে উঠেছে। এতে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।

সরজমিন গিয়ে দেখা যায়, বিগত কয়েক বছর ধরে গড়ে ওঠা কারখারা গুলোতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন করা হচ্ছে। প্লাস্টিক পুড়ানোর ধোঁয়া, দূগর্ন্ধে আশপাশের বাড়ি ঘরে থাকা লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। কারখানার ধোঁয়ায় বিভিন্ন প্রজাতির গাছ পালা মরে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ প্লাস্টিক পুড়ানোর কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় শিশু বৃদ্ধ বয়সের লোকজন শ্বাসকষ্ট হাপানিসহ নানা স্বাস্থ্য জঠিলতায় ভোগছে। স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোন কাজ হচ্ছে না। ওই কারকানার মালিক রতন মিয়ার দু’টি কারখানা রয়েছে। এ ছাড়াও বাজারের পাশে একটি কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছে বলে জানান তিনি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা কোন লাইন্সেস আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা থেকে অফিসাররা এসে দেখে গেছে। তারা কোন ধরণের আপত্তি জানায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, আমার জানা মতে এধরনের কোন কারখানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, উপজেলায় এমন কোন কারখানা আছে বলে আমার জানা নেই। বিষয়টি এখন আমি দেখবো। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাজমুল হুদার সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে ডিডির সাথে কথা বলেন। ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের ডি.ডি নূরে কুতুবে আলম সিদ্দিকি বলেন, কারখানা মালিকের প্রাথমিক আবেদনটি বাতিল করে কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।