ঢাকাTuesday , 9 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

Link Copied!

গাইবান্ধা জেলাশহরের ২নং রেলগেট এলাকা থেকে ২শ গজ দক্ষিণে সোমবার রাত আটটার দিকে ট্রেনের নিচে কাটা পড়ে সিহাবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সিহাবুল ইসলাম গাইবান্ধা শহরের কালিবাড়ী পাড়ার বাসিন্দা ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জের শীতলপুর গ্রামে। স্থানীয়রা জানায়, সোমবার রাত আটটার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস গাইবান্ধা স্টেশন ক্রস করে বগুড়া যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে সিহাবুল লাফিয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বোনারপাড়া রেলওয়ে থানার জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।