ঢাকাMonday , 8 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিরকুটে যুবকের নাম লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি নামে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি এলাকা থেকে রাহির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার জিরতলীয় ইউনিয়নের মধ্যম জিরতলীয় গ্রামের নতুন খামার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাহি ওই গ্রামের আহসান উল্লার মেয়ে এবং স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাহির বড় ভাই ও ভাবী ঘরে ছিলেন। বাবা বাহিরে ছিলেন, মা নানার বাড়িতে ছিলেন। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে সে রান্না ঘরে আাঁড়ার সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই সময় একটি চিরকুটে রাহি একই ইউনিয়নের ইমাইল নামে এক যুবকের নাম লিখে যান। স্থানীয়দের ভাষ্যমতে, রাহি ওই যুবকের দ্বারা যে কোন ভাবে ব্ল্যাক মেইলের শিকার হয়ে থাকতে পারেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিরকুটে ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।