ঢাকাMonday , 8 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে শিক্ষার্থী খুন

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে রোববার রাত সাড়ে ৯টার দিকে জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে রুমন মিয়া নামেরএক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাঁর বড় ভাই রুহিত মিয়া গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের হাজী ছানার ছেলে রাকিবের সাথে প্রতিবেশী মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতের ওপর হামলা চালাঢ। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই রুমন এগিয়ে আসলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।