ঢাকাMonday , 8 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে আওয়ামী লীগ ও যুবলীগ সহ আটক ১৮

Link Copied!

রাঙামাটিতে মাদক, জুয়া, কিশোর গ্যাং ও ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ এবং যুবলীগ সহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাতে শহরের রিজার্ভ বাজার ও বনরুপা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা। এছাড়াও কয়েকজনের বিরুদ্ধে মাদক, জুয়া, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানায়, পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনা মোতাবেক আজকে আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি। এ অভিযানে বিভিন্ন ক্যাটাগরির ১৮জন আপরাধীকে গ্রেফতার করেছি। তাদের মধ্যে ডেভিল হান্টের অপরাধী রয়েছে। এছাড়াও মাদক, জুয়া ও কিশোর গ্যাং অপরাধে জড়িত এমন অপরাধী রয়েছে। তিনি আরো জানান, আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।