ঢাকাSunday , 7 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে মদপানে যুবকের মৃত্যু

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদপানে সোহাগ মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামে আরও দুই যুবক আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সোহাগ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে সোহাগ, সৈকত ও মজিবর একসঙ্গে দেশীয় মদ পান করেন। এর কিছুক্ষণ পর তারা তিনজনই তীব্র অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মন্ডলের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, “ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”