ঢাকাSunday , 7 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি নির্বাচন
সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হারলেন পাপ্পু-আমজাদরা

Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ৭৬ জনের মধ্যে ৭৩জনের ভোটই পেয়েছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। ক্লাব কোটায় হেরে গেছেন সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আমজাদ হোসেন, ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ আহমেদ।

ক্লাব ক্যাটাগরি থেকে এই নির্বাচনে লড়েছেন ১৬ জন কাউন্সিলর। যেখানে ভোটের লড়াইতে জিতে বিসিবি পরিচালক হয়েছেন ১২ জন কাউন্সিলর। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সমান ৭২টি করে ভোট পেয়েছেন ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সাঈদ ইব্রাহীম আহমেদ ও এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর পেয়েছেন ৭০ ভোট।

সমান ৬৮ ভোট পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর (বসুন্ধরা রাইডার্স) ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এছাড়া ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম ও আবাহনী ক্লাব লিমিটেডের কাউন্সিলর ফাহিম সিনহা দুজনে পেয়েছেন সমান ৬৬টি ভোট।

৬৪ ভোট পেয়েছেন আসিফ রাব্বানি আর আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩টি ভোট। ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট আর ৬৫ ভোট পেয়েছেন সাকিব। এছাড়া ৫৩ পেয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।

তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর পাপ্পু পেয়েছেন ৪০ ভোট। তিনি হেরেছেন ১ ভোটে। তার চেয়ে ১ ভোট বেশি ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এছাড়া হেরে যাওয়াদের মধ্যে আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট আর উত্তরা ক্রিকেট ক্লাবের ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ পেয়েছেন সমান ২০টি করে ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আট পরিচালক। ক্যাটাগারি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সাতজন এবং ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধি একজন সিরাজউদ্দিন মো. আলমগীর। ক্লাব ক্যাটাগরিতে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল। সিলেট বিভাগের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগের শাকরুল আলম সীমান্ত ও রংপুর বিভাগের পরিচালক মীর্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।