ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামারুজ্জামানের ফাঁসি
শেরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

Link Copied!

Catraleeg logoশেরপুর প্রতিনিধি: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখায় আনন্দ মিছিল করেছে শেরপুর জেলা ছাত্রলীগ।
সোমবার বেলা দেড়টায় শহরের থানা মোড় এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানি মনির নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপলসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী অংশ নেয়।
উল্লেখ্য, ৬ এপ্রিল সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ পিটিশন আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির আদেশ বহাল রেখে রায় দেন।