ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলেঙ্গায় তিনদিন বিদ্যুৎবিহীন, অবরোধ

Link Copied!

Electricটাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গায় বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে স্থানীয়রা রাস্তায় নেমে আসে। এসময় মহাসড়কের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে। এক পর্যায়ে তারা এলেঙ্গা আঞ্চলিক বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় অফিসের কর্মচারী ও কর্মকর্তারা অফিসের প্রধান ফটকে তালা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন কালীহাতি উপজেলার এলেঙ্গা পৌর এলাকাসহ ১৫টি গ্রামে গত তিনদিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে।
এলেঙ্গা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন বিদ্যুৎ না থাকায় তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। এসময় তারা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবি জানায়।
সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ এলে একঘণ্টা পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা জানান, জেলা বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের অবহেলায়ই এ সমস্যা হচ্ছে।