ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার অর্জন ১৫০ লাশ আর জঙ্গিনেত্রীর মর্যাদা

Link Copied!

hasan-mahmudনিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কুইন অব টেরর’ আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গত ৩ মাসের আন্দোলনে বিএনপি নেত্রী দুইটি জিনিস অর্জন করেছেন। তা হলো- ১৫০ জন মানুষের লাশ আর জঙ্গিনেত্রীর মর্যাদা।’
সোমবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদের মতে, খালেদা জিয়া গতকাল শুধু আদালতে আত্মসমর্পণ করেননি বরং তিনি বাংলাদেশের মানুষ ও শেখ হাসিনার কাছে তার অপকর্মের জন্য আত্মসমর্পণ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘এই আত্মসমর্পণের মধ্য দিয়ে খালেদা জিয়া ধ্বংসের রাজনীতি ছেড়ে শান্তির পথে আসবেন এবং বাংলাদেশ থেকে হত্যা ও সন্ত্রাসের রাজনীতি চিরতরে বন্ধ হবে বলে আশা করি।’
কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। এ বিচার চলবেই এবং একটি একটি করে রায়ও কার্যকর হবে।’
এ বিচার করতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা জাতির কাছে আওয়ামী লীগের একটি ওয়াদা ছিল। সুতরাং এই বিচার প্রক্রিয়া চলেব।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগে উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুণ সরকার রানা প্রমুখ।