ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ে লণ্ডভণ্ড ৩০ গ্রাম

Link Copied!

jorঝিনাইদহ প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে জেলার শৈলকুপা উপজেলার ৩০ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সাড়ে ৩টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়ে ৩০ মিনিট স্থায়ী হয়। সেইসঙ্গে শিলাবৃষ্টি আর বজ্রপাত। এতে শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বৃত্তিপাড়া, মির্জাপুর, কাঁচেরকোল, বোয়ালিয়া,  খন্দকবাড়ীয়া, ধুলিয়াপাড়া, সিদ্ধি, রতনপুর, দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর, শিংনগর, রতনপুর ও ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুরসহ ৩০ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝড়ে ওই এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৮শ কাঁচা ও টিনশেড ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া প্রচণ্ড শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছপালা। এতে আম ও লিচুসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ৩টি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।