ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত সেই ওসির আত্মসমর্পণ, ঠাঁই হলো কারাগারে

Link Copied!

OC-Ataorসিলেট প্রতিনিধি : সিলেট কোতোয়ালি থানার আলোচিত সেই ওসি (বরখাস্তকৃত) আতাউর রহমান অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শাহেদুল করিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আতাউরের আত্মসমর্পণ ও জামিন নামঞ্জুর হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী।
বাদীপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট টিপু, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন ও ইশতিয়াক আহমদ চৌধুরী। আসামিপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল খালিক।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই আতাউর রহমান সিলেট কোতোয়ালি থানার ওসির দায়িত্বপালনকালে সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে নগরীর নয়াসড়ক থেকে ধরে এনে থানায় নির্যাতন করেন।
এ ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী বাদী হয়ে ওসি আতাউর রহমান, ওসি (তদন্ত) শ্যামল বণিকসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ জুলাই ওসি আতাউর, ওসি (তদন্ত) শ্যামল বণিক, উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তাহের, কনস্টেবল অধিরচন্দ্র, রাজিব কান্তি দাস, আজাদুর রহমান ও নাজমুল হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়।
এরপর থেকে বরখাস্তকৃত ওসি আতাউর রহমান পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মালামাল ক্রোকের নির্দেশ দেন। কিন্তু আতাউর চাকরিতে যোগদানের সময় যে ঠিকানা দিয়েছিলেন জকিগঞ্জের ওই ঠিকানায় গিয়ে পুলিশ তার কোনো স্থাবর-অস্থাবর সম্পদ খোঁজে পায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ঠিকনায় আতাউর ও তার পরিবারের লোকজন একসময় বসবাস করলেও বর্তমানে তারা পার্শ্ববর্তী গ্রামে চলে গেছেন।