ঢাকাMonday , 18 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত

Link Copied!

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক মাদরাসার প্রধানশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মুগবুল আহমেদের ছেলে। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধানশিক্ষক ও মুহতামিম ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্ত্রী তামান্না রহমান এবং দুই মেয়ে তালভিয়া রহমানকে নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বের হন বেলাল ফতেহপুরী। পরে নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা পথচারী ছিলেন। ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।