ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলমর্কের ৫ মামলায় ১৩ আসামির বিচার শুরু

Link Copied!

Hallmark

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির পাঁচ মামলায় ১৩ আসামির বিচার শুরু করেছেন আদালত। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ শহিদুল আলম ঝিনুক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দিলে এই বিচার শুরু হয়।
বিচারকের জিজ্ঞাসার জবাবে নিজেদেরকে নির্দোষ দাবি করলে বিচারক আগামী ১২, ১৩, ১৪, ১৭ এবং ১৮ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।
এর আগে গত বছর ২১ ডিসেম্বর মামলাগুলোয় আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন এবং অব্যাহাতির আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন।
মামলাটিতে তিন জন আসামি জামিনে রয়েছেন। এরা হলেন- সেনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মীর মহিদুর রহমান, দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন (সাময়িক বরখাস্ত) ও মো. সফিজউদ্দিন আহমেদ (সাময়িক বরখাস্ত)।
মামলার অপর ১০ জন আসামি পলাতক রয়েছেন। এরা হলেন, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল নাথ (বর্তমানে ওএসডি), প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, ডিএমডি মাইনুল হক (বর্তমানে ওএসডি), দুই এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত) ও এজাজ আহমেদ, সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন, জনৈক মুকুল হোসেন, প্যারাগন প্যাকেজিংয়ের পরিচালক আব্দুল আল মামুন।
গত বছর ১৫ সেপ্টম্বর ওই পাঁচটি মামলাসহ মোট ১১টি মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।
২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাগুলো করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা পাঁচটিতে আসামিরা হলমার্ক গুরুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ কোটি ২২ লাখ ৮৫ হাজার ২০১ টাকা মানিলন্ডারিং করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, একই আদালতে একই গ্রুপের আরেক মামলায় ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৫১০ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ১১ নভেম্বর চার্জগঠন করেন আদালত।