ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ এখন তালা উপজেলা প্রশাসনের ত্রাস!

Link Copied!

Santh Gosh & her Houseতালা প্রতিনিধি : তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ এখন তালা উপজেলা প্রশাসনের ত্রাস! ন্যায় হোক আর অন্যায় হোক তার আদেশ-নির্দেশ পালনে ব্যস্ত থাকতে হচ্ছে প্রশাসনকে। ব্যত্যয় ঘটলে লাঞ্ছিত হতে হয়।
গতকাল রোববার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তালা উপজেলা প্রশাসনে। তদ্বির না শুনে বৈধভাবে জমির রায় দেয়ায় উপজেলা চেয়ারম্যানের পক্ষীয় লোকদের হাতে শাররিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে তালা উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তাকে। থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। সেখানেও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ বাবুর কালো থাবা! উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বিকার। এভাবেই চলছে তালা উপজেলা প্রশাসন।
তথ্য অধিকার আইনে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় কর্মরত সহকারী শিক্ষকদের (কম্পিউটার) কম্পিউটার সনদের ফটোকপি চাওয়া হলে, তা না দেয়ার জন্য বিধি আরোপিত হয়ে আছে উপজেলা পরিষদ চেয়ারম্যান সনৎ বাবুর। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল আলম তাই অসহায় এবং ভীতসন্ত্রস্ত। বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় সভায়ও আলোচনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানও চেয়ারম্যানের সুরে কথা বলছেন। তিনি বলেন, বদলীর ভয়তো রয়েই গেছে।
বিতর্কিত দুর্নীতিবাজ উপজেলা মৎস্য অফিসারকে রক্ষায় তৎপর রয়েছেন ঘোষ বাবু! উপজেলার একটি বিতর্কিত মৎস্য ঘের নিয়ে তদন্তভার ন্যস্ত হয় উপজেলা মৎস্য কর্মকর্তা অমল রায়ের উপর। তিনি প্রকৃত ঘটনা তদন্ত প্রতিবেদনে উল্লেখ না করে সনৎ বাবুর ইচ্ছেমত পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা অমল রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হলে সনৎবাবু অমল বাবুকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। এভাবেই চলছে তালা উপজেলা প্রশাসন।