ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

Link Copied!

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএসের চিকিৎসক নাসিরের ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও করেছে সংগঠনটি।

রোববার (১৭ মে) পরিষদের পক্ষে মুহম্মদ মফিজুর রহমানের সই করা বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন চিকিৎসকের ওপর হামলা নয়, বরং সব পেশাজীবীর মর্যাদা ও নিরাপত্তার ওপর আঘাত।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসকসহ সব পেশাজীবীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আহত চিকিৎসকের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সংগঠনটি আরও জানায়, ভুক্তভোগী চিকিৎসক এবং স্বাস্থ্য ক্যাডারের সদস্যদের পাশে থাকবে পরিষদ।