ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

Link Copied!

আসন্ন ঈদুল পবিত্র আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের টিকিট। অর্থাৎ ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নেয় বাংলাদেশ রেলওয়ে। এর আগে ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। তবে এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এদিকে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সম্ভাব্য তারিখ সামনে রেখে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।