ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রিম আয়কর দিতে রাজি নন বাইকাররা, এনবিআরে স্মারকলিপি

Link Copied!

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইঞ্জিনের ক্ষমতার (সিসি) ওপর ভিত্তি করে মোটরসাইকেলের অগ্রিম আয়কর বসানোর যে আলোচনা রয়েছে, তাতে আপত্তি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) স্মারকলিপি দিয়েছেন বাইকাররা।

রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন বাইকাররা।

স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এই কর আরোপ করা হতে পারে বলে এনবিআরের নীতিনির্ধারণী মহলে আলোচনা চলছে।