ঢাকাSaturday , 16 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

Link Copied!

চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার গাড়িবহর যাওয়ার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য জনাব ইশরাক হোসেনের পাশাপাশি আসনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে তৎপর হয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করে দিতে দেখা যায়।

শনিবার (১৬ মে) রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলিতে প্রধানমন্ত্রীকে তারা এ অভ্যর্থনা জানান।

পথিমধ্যে কুমিল্লায় বরুড়া উপজেলায় একটি পথসভায়ও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখননের শুভ উদ্বোধন ও সমাবেশে অংশ নেনে তিনি।