ঢাকাThursday , 14 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা পঞ্চমবার লিগ শিরোপা জিতল পিএসজি

Link Copied!

ফরাসি ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে নিজেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা। এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করে তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন জর্জিয়ান ফরোয়ার্ড খিচা খাভারেস্খেলিয়া, যিনি চলতি মৌসুমে নিজের ১৯তম গোল করেন। প্রতিপক্ষ লেন্স সমতায় ফেরার চেষ্টা করলেও পিএসজির রক্ষণভাগ ছিল দৃঢ়। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে গোল করে ২-০ ব্যবধান নিশ্চিত করেন।

এই শিরোপার মাধ্যমে ফরাসি লিগে রেকর্ড ১৪তম শিরোপা জিতল পিএসজি। গত ১৪ বছরে এটি তাদের ১২তম লিগ ট্রফি এবং এ নিয়ে টানা পঞ্চমবার ট্রফি জয়, যা ফরাসি ফুটবলে তাদের ধারাবাহিক আধিপত্যকে আরও স্পষ্ট করে।

চলতি মৌসুমে এর আগে তারা উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। এখন তাদের মূল লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলা, যেখানে ফাইনালে তারা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব আর্সেনালের।