ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পকারখানা স্থাপনে বাড়বে কর্মসংস্থান, কমবে বেকারত্ব- ঠাকুরগাঁওয়ে শিল্পমন্ত্রী

Link Copied!

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন বিসিক শিল্প নগরী-২ পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির। শনিবার (৯ মে ) সকালে তিনি শিল্প নগরী এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও শিল্পকারখানা স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প নগরী-২ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরও বলেন, শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। বিসিক শিল্প নগরী চালু হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি পাবে। পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও মানসম্মতভাবে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এলাকাবাসীও শিল্প নগরী বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।পরে সেখানে একটি আমের চারা রোপণ করেন মন্ত্রী।