ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলাসহ দেশের বিভিন্ন এলাকার আকাশে এক রহস্যময় আলোকরস্মি

Link Copied!

বাগেরহাটের শরণখোলাসহ দেশের বিভিন্ন এলাকার আকাশে গত কাল সন্ধ্যা ৭টায় রহস্যময় এক আলোরশ্মি দেখা যায়। এ আলোক রশ্মিটি কেউ কেউ ব্যাপক উৎসাহে ক্যামেরা বন্দী করে। কেউ কেউ চলমান যুদ্ধের নিক্ষিপ্ত মিসাইল ভেবে আতংকিত হয়ে পড়ে। প্রকৃত পক্ষে বিষয়টি নিয়ে আতংকিত হওয়া কিছু নাই। ওড়িশা উপকূল থেকে ভারত দূর পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার আকাশে সেটিই দেখা গেছে সন্ধ্যার সময়। যেখানে ৬-৯ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নির্দিষ্ট একটা এলাকায় প্রায় ৩,৫৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নো ফ্লাই জোন ঘোষণা করেছিল ভারত। ভারত সরকার তাদের এই পরীক্ষামূলক উৎক্ষেপনের খবর প্রতিবেশী দেশগুলোকে আগে ভাগে অবহিত করে রেখেছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে। অনেকে মনে মনে ভাবতে পারেন, এই মিসাইল কি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলো কি না। আসলে আশংখাটি সত্য নয়। এসব ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের প্রথম পর্যায়ে খাড়াখাড়ি উলম্বভাবে বায়ুমন্ডল ভেদ করে মহাশুন্যে যায়। সেখান থেকে আবার টার্গেটের দিকে মাটিতে নেমে আসে। তো মহাকাশে যাওয়ার সময় মিসাইলের বুস্টার ইঞ্জিন এক্সস্ট থেকে যে তীব্র আলোকচ্ছটা বিচ্ছুরিত হয়, সেটার আলো আমরা বাংলাদেশ থেকে দেখতে পেয়েছি।