ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে অবৈধযান লাটাহাম্বার চাকায় স্পৃষ্ট শিশু, লাটাহাম্বার চালক আটক

Link Copied!

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বার চাকায় পৃষ্ঠ হয়ে আনসা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় লাটাহাম্বার চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আজ শনিবার (৯ মে) সকাল পৌনে এগারোটার দিকে তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনসা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন বলেন, আনসা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামুন্দীগামী বালি বোঝাই স্যালো ইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বার চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। দুর্ঘটনার পর পরে লাটা হাম্বার চালক পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।