ঢাকাThursday , 7 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সর্প দংশ‌নে শিশুর মৃত্যু

Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের ককোয়াবাড়ী এলাকায় সর্প দংশ‌নে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার ককোয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম স্নেহা (৬)। সে ওই এলাকার শামীম ইসলামের কন্যা। স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, বুধবার (৬ মে) বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে কান্নাকাটি শুরু করে। বিষয়‌টি জান‌তে পে‌রে পরিবারের লোকজন তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। সেখা‌নে শিশু‌টির মৃত্যু হয়। এ বিষ‌য়ে পাটগ্রাম উপ‌জেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্সের চি‌কিৎসক দেবব্রত কুমার রায় জানান, শিশু‌টি‌ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসার জন্য আ‌সে‌নি। স্বাস্থ্য কম‌প্লেক্স এ আপদকালীন এ‌ন্টি ভেনম আ‌ছে। সর্প দংশ‌নের ব্যক্তি‌কে ওঝার কা‌ছে না নি‌য়ে যত দ্রুত সম্ভব হাসপাতা‌লে নি‌য়ে আস‌তে হ‌বে।