ঢাকাSunday , 5 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র নিহত

Link Copied!

Deadগোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে তামিম খান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকালে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তামিম গোপালগঞ্জ সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের মো. রমজান আলী খানের ছেলে ও পাইককান্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেলে শশাবাড়িয়া গ্রামের উত্তরপাড়া মাঠে ক্রিকেট খেলছিল তামিম ও তার বন্ধুরা। খেলার সময় তামিমের বন্ধু আশিকের কারণে রান আউট হয়ে যায় মিথুন। এতে রাগ করে মিথুন গালমন্দ করলে আশিক তাকে মারধর করে। এসময় তামিম বাধা দিতে আসলে আশিক ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ব্যাট দিয়ে পিটিয়ে তামিমকে গুরুতর আহত করে।
পরে তামিমকে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তামিম মারা যায়।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।