ঢাকাWednesday , 6 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্লাস রুমে ফ্যান খুলে ৫ শিক্ষার্থী আহত

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্লাস চলাকালীন শ্রেণি কক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির দুশিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আর বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্কুলের প্রাক্তন ছাত্র মো. মশিউর রেজা সজীব বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিদর্শনে এসেছিলাম। সেইসঙ্গে ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটা খুলে পড়ল। তবে ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে হয়তো আজ বড় ধরনের ঘটনা ঘটে যেত। তারপরও ৫-৬ জন শিশু আহত হয়েছে।

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এ ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির অবস্থা জরাজীর্ণ। এ স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেকদিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ জরাজীর্ণ অবস্থার কারণেই এ ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি কী করা যায়।