ঢাকাTuesday , 5 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বপ্না খাতুন নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত স্বপ্না উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের আইজাল শেখের মেয়ে এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সুজন মিয়া ওরফে মোন্নাফের স্ত্রী। এ ব্যাপারে স্বামীসহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে গত সোমবার রাতে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৭/৮ মাস পুর্বে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে সুজন মিয়া ওরফে মোন্নাফের সাথে তার বিয়ে হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, ‘নিহতের ভাই মোঃ মোখলেছ মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় স্বামী মোন্নাফসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২ জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।