ঢাকাTuesday , 5 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ২২ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেফতার

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে ২২ মামলার আসামিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার (৪ মে) রাত ১০টার দিকে ত্রিশাল থানাধীন বাগান রাগামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নবী হোসেন (৩৩) এবং মো. শামীম (২৮)। এর মধ্যে নবী হোসেনের বিরুদ্ধে ২২টি এবং শামীমের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

ত্রিশাল থানার চত্বরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ওসি মনসুর আহাম্মদ জানান, ওসি শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার অন্য পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় তাদের কাছ থেকে সাদা জিপার ব্যাগে রাখা ১৩ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৩০ হাজার টাকা। এছাড়া ধাতব তার কাটার কাজে ব্যবহৃত একটি প্লাস, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (সিঙ্গেল কেবিন) গাড়ি এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।