ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

আইএসপিআর
May 4, 2026 8:12 pm
Link Copied!

টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম ও আটককৃত আসামির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছে।