ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার মধ্যরাতে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউপিস্থ দরগাহ গেইটের বিপরীত পাশে জাগিরপাড়া রোডের মুখে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে একটি টমটম গাড়ীর ভিতরে থাকা যাত্রীদের তল্লাশীকরে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা (যার আনুমানিক মুল্য ৪২০০০/টাকা) ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে ইসলামপুর ধর্মের ছড়ার বাসিন্দা আবুল কাসেমের পুত্র সাদ্দাম হোসেন ও ইসলামপুর পশ্চিম বামন কাটার বাসিন্দা আব্দু সোবহানের পুত্র দেলোয়ার হোসেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সম্মুখে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ উপরোক্ত আসামীদ্বয় স্বীকার করে তাদের নিকট হইতে উদ্ধারকৃত ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট রামু থানা এলাকা হতে ক্রয় করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। পুলিশ জানায়,ধৃত আসামীদের বিরুদ্ধে ঈদগাঁও থানার মামলা নং-৪, তারিখ- ০৩/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দকরণ প্রক্রীয়াধীন বলেও জানা গেছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় রাখতে ঈদগাঁও থানার পুলিশ সর্বদা তৎপর।”