ঢাকাSunday , 3 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে দোকান ঘরে টিনের ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে অপর এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটে মিঠুর দোকানের টিনের ছাউনি নির্মাণের কাজ করছিলেন এনামুল হক। কাজ করার সময় দোকানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে টিন স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গেলে মনোয়ারা খাতুনও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।