ঢাকাSunday , 3 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ কাপড় দিয়ে পেচানো সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সারোয়ার হোসেন জানান, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, সকালে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কে বা কারা নবজাতককে ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।