ঢাকাSunday , 3 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় গাঁজা ও নগদ অর্থসহ দম্পতি আটক

Link Copied!

মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।
শনিবার (২ মে ) রাতে মোংলা থানার এসআই (নিঃ) মিরাজ হোসেন, এসআই (নিঃ) নুরুল আমীন, এসআই আরিফ হোসেন, এএসআই (নিঃ) বেলায়েত হোসেন, এএসআই সাইফুল ইসলাম, এএসআই মহররম ও এএসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটককৃতরা হলেন- সামছু মোড়ল ও তার স্ত্রী ফরিদা বেগম ওরফে ফরি। তারা উভয়েই ট্রেডার্স মসজিদ রোড এলাকার বাসিন্দা। পরে তাদের দেখানো মতে নিজ বসতবাড়ির খাটের নিচ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে জব্দ তালিকা মূলে আলামতগুলো জব্দ করেন এসআই নুরুল আমীন। এ ঘটনায় স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই পরিবারের সকলে মাদক বেচাকেনার সাথে জড়িত রয়েছে পুলিশের অভিযানে মাদক উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান। এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।