ঢাকাSunday , 3 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড

Link Copied!

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২ মে ) এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— শাহিনুর, রায়হান, সুজন ও হৃদয় কুজুর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ। তিনি একজনকে ১৫ দিনের, দুইজনকে ২১ দিনের এবং অপর একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি মোট ৩৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।