ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় গাছ ভেঙে শিশুর মৃত্যু

Link Copied!

Trackজয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জয়পুরহাট-সান্তাহার সড়কের দক্ষিণ রামশারা গ্রামের শিমুলতলীতে একটি সাজনা গাছের নিচে চাপা পড়ে সাকিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব একই উপজেলার জাফরপুর গ্রামের বাবু মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার সময় জয়পুরহাট-সান্তাহার সড়কের উল্লেখিত স্থানে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দেয়ার সময় পার্শ্ববর্তী একটি সাজনা গাছর সঙ্গে ধাক্কা লাগে। এতে গাছটি ভেঙে পড়লে ওই সড়কে একই গাছের পার্শ্বে দাঁড়িয়ে থাকা শিশুর ওপর পড়লে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক ট্র্রাকটি দ্রুত পালিয়ে যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আযাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাছচাপায় শিশুর মৃত্যুর খবর পেয়েছি তবে ঘাতক ওই ট্রাককে আটক করা যায়নি।